হোম
পরিচিতি
সংক্ষিপ্ত পরিচিতি
পরিচালনা পর্ষদ
অফিসসমূহ
আমাদের কার্যক্রম
পণ্য সমূহ
কীটনাশক
ছত্রাকনাশক
আগাছানাশক
সার ও অনুখাদ্য
ফলন বর্ধক
ফসল সুরক্ষা
ধান
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফুল ও ফল
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
ফসল বার্তা
নিয়োগ
যোগাযোগ
খুঁজুন
ফসল বার্তা
ফসল এগ্রো লিমিটেড — কৃষকের পাশে, ফসলের সুরক্ষায়
পণ্য ও সেবা
ধান
অর্থকরী ফসল
ডাল জাতীয় ফসল
মসলা ফসল
ফুল ও ফল
দানাদার ফসল
তেল জাতীয় ফসল
সবজি ফসল
আলুর কাটুই পোকা - Potato Cut Worm
ক্যাটাগরি: সবজি ফসল
আপডেট: 03 জুন 2026
বিস্তারিত বিবরণ:
পরিচিতিঃ
কাটুই পোকা বেশ শক্তিশালী, ৪০-৫০ মিলিমিটার লম্বা।
পোকার উপর পিঠ কালচে বাদামী বর্ণের, পার্শ্বদেশ কালো রেখাযুক্ত এবং বর্ণ ধূসর সবুজ।
শরীর নরম ও তৈলাক্ত।
ক্ষতির ধরণঃ
রাতে চারার গোড়া কেটে ফেলে। চারা ঢলে পড়ে অথবা শুকিয়ে মারা যেতে পারে।
ডিম ফুটে বের হয়ে কীড়া পাতার বাইরের ত্বক অংশ খেয়ে থাকে।
অনুকুল পরিবেশঃ
আলু গাছ লাগানোর ২০-২৫ দিন বয়সে চারা অবস্থাতেই কাটুই পোকা আক্রমণ করে।
দিনের বেলায় এই পোকা মাটির নীচে বা আবর্জনার ভিতরে লুকিয়ে থাকে এবং রাতে চারাগাছের কাণ্ড কেটে দেয় ও পাতা খেয়ে ফেলে।
এছাড়া বীজ রোপণের ৪০-৫০ দিন পরে আলু গজানোর পরও কাটুই পোকা আলুর ক্ষতি করতে পারে।
এমনকি আলু তোলার আগ পর্যন্ত এই পোকার আক্রমণ হতে পারে।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
সকাল বেলা আক্রান্ত চারার আশে পাশে মাটি খুরে পোকা বের করে মেরে ফেলা।
পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুঁতে দেয়া।
রাতের বেলায় ক্ষেতের মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কীড়া এসে জমা হবে, সকালে সেগুলোকে মেরে ফেলা।
ক্ষেতের মাটি আলগা করে দেওয়া।
এ পোকা নিশাচর, রাতের বেলায় সক্রিয় থাকে তাই রাতে-রাতে টর্চ দিয়ে খুজে খুজে পোকা মেরে ফেলা।
ফিলিতে সঠিকভাবে মাটি তুলে দিতে হবে যাতে বর্ধনরত আলুর কন্দ দেখা না যায়।
প্রস্তাবিত প্রোডাক্টসমূহ
Fasal Fos 48 EC -ফসল ফস ৪৮ ইসি
সাম্প্রতিক পণ্য
আলুর কাটুই পোকা
পরিচিতিঃ কাটুই পোকা বেশ শক্তিশালী, ৪০-৫০ মিল...