ফসল বার্তা

ফসল এগ্রো লিমিটেড — কৃষকের পাশে, ফসলের সুরক্ষায়

মসুরের ফল ছিদ্রকারী পোকা

মসুরের ফল ছিদ্রকারী পোকা - Lentil Fruit Borer

ক্যাটাগরি: ডাল জাতীয় ফসল আপডেট: 03 জুন 2026

বিস্তারিত বিবরণ:

পরিচিতিঃ

·         কচি পাতা, ফুল ও ডগা কীড়ায় আক্রমণ করে।

·         ফল বাড়ার সময়ে কীড়া ফল ছিদ্র করে নরম অংশ খায়।

ক্ষতির ধরণঃ

প্রথম দিকে গাছের কচি ডগা খেয়ে ফেলে, ফল আসলে ফলের ভেতর ঢুকে বীজ খেয়ে ফেলে।

অনুকূল পরিবেশঃ

আক্রমণের পর্যায়: শুরুতে, কুশি, বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

লিটার পানিতে ৫০ গ্রাম আধাভাঙ্গা নিমবীজ ১২ ঘন্টা ভিজিয়ে রেখে, ছেঁকে আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রন করা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

·         আক্রমণ বেশি হলে- ফসলফস ৪৮ ইসি ১০ মিলি, ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে।

·         অথবা রেকাজেড ৫ এসজি ১০ গ্রাম, ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে ভালভাবে স্প্রে করতে হবে।

·         ১০-১২ দিন পরপর ২/৩ বার।