ফসল বার্তা

ফসল এগ্রো লিমিটেড — কৃষকের পাশে, ফসলের সুরক্ষায়

পাটের ঘোড়াপোকা

পাটের ঘোড়াপোকা - Jute Semilooper

ক্যাটাগরি: অর্থকরী ফসল আপডেট: 03 জুন 2026

বিস্তারিত বিবরণ:

পরিচিতিঃ

·         ডিম থেকে শূককীট বের হওয়ার পরপর এদের রং ঘিয়ে থেকে ক্রমশ সবুজ হয়।

·         পূর্ণতাপ্রাপ্ত কীড়া প্রায় ১.৫ ইঞ্চি ও গায়ের রং সবুজ।

·         পূর্ণবয়স্ক পোকা হালকা বাদামি রঙের মথ। সামনের পাখায় ফোঁটা ও আঁকাবাঁকা কাল দাগ আছে।

·         পুরুষ মথের শুঙ্গ পেকটিনেট ও স্ত্রী মথের শুঙ্গ সুত্রাকার ধরনের।

·         ইহা মুখ্য পোকা হিসাবে চিহ্নিত।

ক্ষতির ধরণঃ

·         ডিম ফুটে কীড়া বের হওয়ার পর পরই এরা পাট গাছের কচি ডগা ও পাতা আক্রমণ করে।

·         প্রথম অবস্থায় পাতা ছিদ্র করে খায় এবং বড় হতে থাকলে পুরো পাতা খেয়ে ফেলে।

·         কোন কোন সময় কচি ডগা খেয়ে ফেলে এবং বারংবার কচি ডগাকে আক্রমণ করার ফলে গাছের আগা নষ্ট হয়ে যায় এবং শাখা প্রশাখা বের হয়। এতে পাটের ফলন ও আঁশের গুনগত মান কমে যায়।

 

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ

·         আক্রান্ত পাতা কীড়াসহ সংগ্রহ করে ধ্বংস করা।

·         ক্ষেতে ডাল-পালা পুঁতে পোকাভুগ পাখি বসার ব্যবস্থা করা।

·         কেরোসিন মিশ্রিত দড়ি ভিজিয়ে সে দড়ি দিয়ে ক্ষেতে টানা দিলে পোকা আক্রমণ কিছুটা কমানো যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ

·         ল্যামকা ২.৫ ইসি ১০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমির জন্য প্রয়োগ করুন। একর প্রতি মাত্রা ২০০ মিলিমিটার।  

·         ফসলফস ৪৮ ইসি ১০ মিলিলিটার প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমির জন্য প্রয়োগ করুন। একর প্রতি মাত্রা ২০০ মিলিমিটার।  

·         ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করুন।