মোঃ মিজানুর রহমান

ব্যবস্থাপনা পরিচালক

ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১১ সালে যখন তার যাত্রা শুরু করে, তখন ব্যবসায় সংক্রান্ত কোনো প্রত্যাশা ছিল না, কিন্তু স্বপ্ন ছিল। আমাদের কৃষি ক্ষেত্রে গুনগত মানের পণ্য সরবরাহ এবং বালাইয়ের সঠিক সমাধান দেয়ার মাধ্যমে বাংলাদেশী কৃষকদের মন জয় করাই ছিল আমাদের প্রাথমিক স্বপ্ন। । আমাদের দেশের জনসংখ্যার প্রায় ৪৬% শতাংশ লোক কৃষি কাজের সাথে জড়িত এবং জাতীয় জিডিপি-তে কৃষির অবদান ১৬ শতাংশ। বিভিন্ন ফসলের উৎপাদনশীলতার সূচকে বাংলাদেশের কৃষি বিশ্বের কাছে অনুকরণীয়। বাংলাদশের কৃষির এই উন্নয়নের মূল নায়ক আমাদের দেশের কৃষকরা। আমরা সবসময় বিশ্বাস করেছি যে কৃষকের উন্নতি হলে দেশ এগিয়ে যায়, আর তাই কৃষকের হাসিই আমাদের কাজের প্রকৃত সাফল্য।

শুরু থেকেই আমরা দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছি। এখন আমাদের কার্যক্রম ছড়িয়ে আছে বহু টেরিটরিতে, যেখানে প্রতিদিন আমাদের টিম মাঠে কৃষকের পাশে থেকে কাজ করছে। কৃষকের প্রয়োজন শুনে, সঠিক সময় সঠিক সমাধান পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।

আমাদের প্রধান শক্তি হলো ‘মানের প্রতি কঠোর প্রতিশ্রুতি’। আমরা কখনোই পণ্যের গুণগত মানের সাথে আপোস করি না। কারণ আমরা জানি, একটি ভালো পণ্য কৃষকের খরচ বাঁচায়, উৎপাদন বাড়ায় এবং তার পরিবারকে নিরাপদ রাখে।

এই পুরো যাত্রায় আমরা সবসময় সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কৃষি এমন একটি ক্ষেত্র যেখানে বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ। আমাদের প্রত্যেকটি সিদ্ধান্তে এবং প্রতিটি কাজে আমরা সেই বিশ্বাস রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।

আমি আশা করি, ভবিষ্যতেও ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কৃষকের পাশে থেকে নতুন সমাধান, নতুন সুযোগ এবং আরও উন্নত কৃষি প্রযুক্তি পৌঁছে দিতে সক্ষম হবে। কৃষকদের প্রতি কৃতজ্ঞতা—তাদের পরিশ্রম ও আস্থা আমাদের প্রতিটি দিন নতুনভাবে অনুপ্রাণিত করে। ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড  এর এই পথচলায় সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।

 

পরিচালনা পর্ষদ

মোঃ মিজানুর রহমান

ব্যবস্থাপনা পরিচালক